গরুর মাংসের পারফেক্ট রান্না
আসসালামুয়ালাইকু কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন, গরুর মাংস খেতে কে না পছন্দ করে ,কিন্তু গরুর মাংস রান্না করাটা এক্টু কষ্টকর। আবার এ জন্যই অনেকে গরুর মাংস রান্না করতে অনেক সময় নেয় । তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজে ঘরোয়া মসলায় পারফেক্ট গরুর মাংসের রেসিপি কিভাবে তৈরি করতে হয় ।
প্রয়োজনীয় উপকরণঃ
১/ গরুর মাংস- ১ কেজি,
২/ রসুন বাটা- ২ টেবিল
৩/ আদা বাটা- ৩ টেবিল চামচ
৪/ হলুদ গুঁড়া- ২ চা চামচ
৫/ ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ,
৬/ লবণ- ১ টেবিল চামচ,
৭/ সরিষার তেল- ১/৩+ ১/২ কাপ,
৮/ দারচিনি- ৪ টুকরা,
৯/ এলাচ- ৪ টুকরা,
১০/ লবঙ্গ- ৫টি,
১১/ কালো গোলমরিচ- কয়েকটা,
১২/ তেজপাতা- ৪টি,
১৩/ পেঁয়াজ- মাঝারি সাইজের ৩টি,
১৪/ কাঁচামরিচ- ৪টি,
১৫/ গরম মসলা গুঁড়া- হাফ চা চামচ।
১৬/ ৩/ মরিচ গুঁড়া- ৩ চা চামচ,
১৭/ ৪/ জিরা গুঁড়া- ১ টেবিল চামচ,
১ কেজি মাংস নিয়ে রান্না করতে হবে । মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে মাংসের মধ্যে 2 চামচ রসুন বাটা 3 চা চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদ গুড়া, 3 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুড়া, 1 টেবিল-চামচ ধনিয়া গুড়া, 2 টেবিল চামচ লবণ ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিতে হবে তারপর মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখা লাগ
প্রস্তুত প্রণালীঃ
গরুর মাংস রান্নার জন্য এক কেজি গরুর মাংস নিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে . হাড় , মাংস, চর্বি সহ 1 কেজি গরুর এখন চুলাএকটি পাত্র বসে হাফ কাপ সরিষার তেল দিতে হবে। তারপর চারটে দারুচিনি চারটে এলাচ, তেজপাতা তিনটা, লবঙ্গ চারটা গোলমরিচ 6 টি দেড় কাপ পেঁয়াজ দিয়ে মসলাগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপর মেরিনেট করা মাংস তেলের মধ্যে দিতে হবে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে.10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকা পর ঢাকনা খুলে নাড়তে হবে যেন লেগে না যায়।
তিনটি আলু কেটে রাখা ছিল এখন কষানো মাংসের মধ্যে দিতে হবে.. তারপর আর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে .ঢাকনা খোলার পর 6 মিনিট কষিয়ে নিতে হবে কষানোর অপর মাংসের স্বাদ নির্ভর করে । তারপর5 কাপ ফুটানো গরম পানি মাংসের মধ্যে দিতে হবে .পানি দেয়ার পর চুলার হিট হাই হিটে দিতে হবে. তারপর 30 মিনিট রান্না করতে হবে ঢাকনা খুলে 3 টি ফালিকরা কাঁচা মরিচ দিতে হবে তারপর চেক করে দেখতে হবে । মাংস সেদ্ধ কিনা না হলে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ নিতে হবে। সবশেষে এক চামচ গরম মসলার গুঁড়া দিতে হবে । তারপর৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।এসময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে । তারপর হয়ে গেল পারফেক্ট গরুর মাংস রান্না.বাসায় এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে এবং সবাই পছন্দ করবে রেসিপি টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ।
0 Comments